খুলনার পাইকগাছায় সাংবাদিকের বাড়ি প্রবেশ করে তার ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। থানায় অভিযোগ করা হয়েছে। আহত সাংবাদিকের ভাইকে উপজেলা স্বাস্থ্য কম্পক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৪টি শেলাই দেওয়া হয়েছে বলে জানাগেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনিতে জমি বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টায় সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টুর বাড়ীতে প্রবেশ করে গাছপালা কর্তন করতে থাকে দুর্বৃত্তরা। এ সময় বাঁধা দিলে ভুমিদস্যু অভিজিত সাধুর নির্দেশে সৈয়দ আজিম, আ. রাজ্জাক সরদার সহ ৫-৬ জন দেশী অস্ত্র ও ইট নিক্ষেপ করে সাংবাদিক ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় সাংবাদিক মিন্টু ও তার বাড়ীর লোকজন এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে। এ সময় তাদের চিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত নিলকোমল অধিকারীকে পাইকগাছা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ও বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু ৪জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন।