খুলনার পাইকগাছায় কপোতাক্ষের ভাঙ্গণের শিকার এক ব্যক্তিকে মানবিক কারণে আশ্রায় দিয়ে বিপাকে পড়েছে আশ্রয়দাতা। আশ্রীতা অমানবিক দুর্ব্যবহার করে বাড়িসহ রেকর্ডীয় সম্পত্তি জবরদখল করার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ যে, উপজেলার রামনাথপুর মৌজায় ৫ বিঘা রেকর্ডীয় জমির মালিক দরগামহল গ্রামের খন্দকার কামরুল ইসলামরা। কপোতাক্ষ নদের ভাঙ্গণে তার এ সম্পত্তি বিলিন হয়। যার মধ্যে পার রামনাথপুর মৌজায় .৩০ একর জমি জেগে ওঠেছে। যেখানে দীর্ঘদিন কামরুল পাকা ঘর করে বসবাস ও বাকী জমিতে চাষাবাদ করে আসছে। এদিকে কপোতাক্ষ নদের ভাঙ্গণেরর শিকার স্থানীয় মৃত হরিপদ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস। সে আশ্রায়হীন হয়ে পড়ে। ঐসময়ে তপন বিশ্বাস কামরুলের কাছে আশ্রয় চান। কিছু দিনের মধ্যে তপন তার খাস বন্দোবস্ত জমিতে ঘরবাড়ী করে চলে যাবে। কিন্তু তপন সেখানে বাড়ী ঘর না করে ধান ও মাছ চাষ করছেন। খন্দকার কামরুল ইসলাম জানায়, তপনকে যেখানে আশ্রয় দেয়া হয়েছে তার মৌজা রামনাথপুর, এস এ খতিয়ান নং-২৮ দাগ নং ৫৩৯, ৫৪০, ৫৪২ জমি ৫ বিঘা। এর মধ্যে ৩৩ শতক জমিতে বাড়ি, ঘর, ঘের ও গাছপালা লাগানো। যা বর্তমান আশ্রিতা তপন বিশ্বাস জবর দখল করার পায়তারা করছে। অগত্য খন্দকার কামরুল উপায়ন্ত না পেয়ে আইনগত প্রতিকার পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়ে বেড়াচ্ছেন। অভিযোগের বিষয়ে তপন বিশ্বাস জানায়, তার বন্দোবস্তকৃত জমিতে সে বসবাস করছে। অভিযোগটি সত্য নয়।