বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা, মায়েদের মাঝে সুরক্ষা সামগ্রী ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে ৯’মে রোববার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস উদযাপিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।