রাজশাহীর বাঘায় ড্রাগ লাইসেন্স না করে কিছু ওষুধ ফার্মেসী ব্যবসীরা ব্যবসা করছেন বলে অভিযোগ উঠেছে। অনেকেই ড্রাগ লাইসেন্স নিয়েও রেনু না করে সরকারী কর ফাঁকি দিয়ে ব্যবসা করছেন। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীরা।
এ বিষয়ে বাঘা পৌরবাজার ওষুধ ফার্মেসী সমিতির সভাপতি মুঞ্জুর আলম জানান, উপজেলায় ওষুধ ফার্মেসীর সঠিক হিসাব জানা নেই। তবে আমার জানা মতে যারা ব্যবসা করছেন, তারা ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করেছেন। আমার সমিতির যারা সদস্য আছেন, তাদের দ্রুত ড্রাগ লাইসেন্সের করে নেয়ার জন্য বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ জানান, ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ফার্মেসীর ব্যবসা করছেন, এমন অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
রাজশাহী ড্রাগ অফিসের এডি তাবাসসুম জানান, যে সকল ওষুধ ফার্মেসীর ড্রাগ লাইসেন্স নেই বা ড্রাগ লাইসেন্স রেনু না করে সরকারী কর ফাঁকি দিয়ে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নিব।