চলমান বৈশ্বিক সংকটে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে নির্যাতিত মামলা-হামলার শিকার প্রায় ২০০ শত ত্যাগী নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। রোববার বেলা ১২টায় আদমদীঘি বাজারে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন আদমদীঘি থানা যুবদলের সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা ও বর্তমান থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাফুজুল হক টিকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা শফিকুল ইসলাম খান লিখন, আদমদীঘি থানা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আরিফুল হক রোমান, যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন জীবন, যুগ্ন আহ্বায়ক সিহাব চৌধুরি। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আবু রায়হান, কারমান আলী, মিলন হোসেন, জুয়েল রানা, তামিম হোসেন, আবুল বাশার, আদমদীঘি উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব আবদুর রাজ্জাক, ছাত্রদল নেতা মহিবুল ইসলাম শাকিব, মেজবাহুল হাসান জিহাদ, শাহারিয়ার আলিফ, রাহুল হোসেন, আবদুল খালেক, শাকিল হোসেন, সিহাব, হাসিবুল ইসলাম, আলী আফসান জেমি, জিসান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাহাফুজুল হক টিকন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আদমদীঘিতে বিভিন্ন সময়ে নেতা-কর্মীরা হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। সেই সব ত্যাগী নেতা-কর্মীদের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ঈদ উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সাহায্য অব্যহত থাকবে।