ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার সংস্থার উদ্যোগে গতকাল ৯ মে রোববার বেলা ১১ টায় সংস্থার থানাপাড়া অফিসের সামনে করোনাকালীন ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওঃ মুহাম্মদ আবদুল আউয়াল, উপদেষ্টা ব্যবসায়ী নেতা হাজী আবদুল মালেক রানা, দেনিক-গণ অধিকার পত্রিকার সম্পাদক মীর নাছের ইমরান, সংস্তার বর্তমান সভাপতি মোঃ ইব্রাহিম খলিল ও সমাজ সেবক এম হাসান মনু। ৫০ জন ব্যক্তির মধ্যে চাউল, ডাউল, আলু, তেল, চিনি, সেমাই ও সুজি বিতরণ করা হয়। এ ছাড়া অসহায় দরিদ্র ও ঋণগ্রস্ত ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকার যাকাতের অর্থ বিতরণ করা হয়। শিশুদের মাঝে জামা কাপড় বিতরন করা হয়।