ভ্যাপসা গরম ও করোনাভীতি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঈদের কেনাকাটায় বিপনীতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
আশুগঞ্জ সদরসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় সকল প্রকার গার্মেন্টস,শাড়ী,বপনী বিতান,সু স্টোর,ফাশন শো, কসমেটিকস ও জুয়েলারি দোকানগুলো ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বাজারের দোকান গুলিতে চলছে বিকিকিনি।ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন ধরনের ক্রেতাদের সমাগম বাড়ছে।বড় দোকানগুলোতে মধ্যবিত্ত ও অধিক আয়ের লোকদের ভীড়ে মুখরিত মধ্যরাত পর্যন্ত।নি¤œ আয়ের লোকদের আয়ের সাথে সঙ্গতি রেখে নিজের সাধও সাধ্যের মধ্যে প্রিয় জিনিস কেনা-কাটা করতে ফুটপাতের দোকানসহ মাঝারি দোকান গুলিতে ভীড় জমাচ্ছে।
পছন্দসই জিনিস কিনতে ক্রেতারা সকাল থেকে মধ্য রাত পর্যন্ত দোকান থেকে দোকানে দাপিয়ে বেড়াচ্ছে।গার্মেন্টেসের দোকানে বাচ্চাদের পোষাকের দাম সবচেয়ে বেশি। ৯শ টাকা থেকে ৬হাজার টাকা পর্যন্ত বেচা-কেনা হচ্ছে বাচ্চাদের পোষাক। এবারও ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নাম করণে এসব পোষাকের চাহিদা বাচ্চাদের পাশাপাশি বড়দেরও।
লোটো,স¤্রাট,বাটা,লিবার্টি জুতার শোরুম গুলিতে বেচা-কেনার মহোৎসব চলছে।এছাড়া কসমেটিকসের দোকান গুলিতে সাবান,চুড়ি,পারফিউমের পাশাপাশি ভারতীয় সিনেমাদের নায়িকাদের দিয়ে তৈরি চটকদার বিজ্ঞাপন সম্বলিত মেহেদী কেনার উৎসবে মেতেছে ছোট-বড় সব বয়সী মেয়েরা।