ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭৫ কেজি গাঁজা, ৯০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ পাঁচজন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (৮ মে) সকালে উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন- আলম মিয়া (৩৮), আকাশ (১৮), লিটন মুন্না (৩১), খলিল মিয়া (২১) ও মো. সুজন (১৮)।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. আক্কাছ আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ একটি আভিযানিক দল টোলপ্লাজা, গোলচত্বর, সৈয়দ নজরুল ইসলাম সেতুর রাস্তা থেকে পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল, একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ওই পাঁচ জনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।