রাজশাহীর গোদাগাগাড়ী উপজেলার আমনুরা মহাসড়কের ধানের বাজারে লো-বেড (পুলবাহী) ট্রাকের চাপাই ঘটনাস্থলেই দুইজন পথচারী নিহত হয়েছে। এই ঘটনার অন্তত ১০ জন আহত হয়েছে।
নিহতরা হলেন, পৌর এলাকার সীবসগর গ্রামের ইসরাইল (৫৫) ও মহিশালবাড়ী গ্রামের রনি (৩০)। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলাপার আটক আছে বলে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে আমনুরা হতে আসা লো-বেড ট্রাক গোদাগাড়ীর দিকে আসছিলো। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ধানের বাজারের মধ্য থাকা পথচারি ও যানবাহনকে চাপা দিতে থাকে। এই ঘটনায় ঘটনাস্থলেই দুই জন মারা যায় ও অন্তত ১০ জন আহত হয়ে গোদাগাড়ী ৩১ শয্যা ও রামেক হাসপাতলে ভর্তি হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, এই ঘটনায় দুইজন নিহত হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলাপার আটক আছে। বাকি কাজ আইনগত প্রক্রীয়াধীন রয়েছে বলে তাৎক্ষণিক ভাবে তিনি জানান।