মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে শুক্রবার এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় করড়া মাঠে আয়োজিত করড়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি কামরুল হাসান চৌধুরী কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামাল হোসাইনের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জাবেদ,সমাজ সেবক সৈয়দ মোহাম্মদ সোহেল, ইকবাল হোসেন পাঠান, সংগঠনের উপদেষ্টা সাদেকুর ইসলাম, মিজানুর রহমান মারুফসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত করেন হাফেজ মাওলানা আবদুল আলী। ইফতার মাহফিলে প্রায় তিনশতাধিক রোজাদারকে ইফতার করান। আলোচনা সভার পূর্বে ইফতার মাহফিলে আগত লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উল্লেখ্য,প্রায় এক বছর আগে প্রতিষ্ঠিত করড়া সমাজ কল্যাণ সংগঠন এলাকার উন্নয়নে কাজ করে আসছে। ইতোমধ্যে রমজানের শুরুতেই অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ,শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে এলাকায় প্রশংসিত হয়েছে। অরাজনৈতিক সংগঠনিতে ৫০ জনের উপরে বিভিন্ন পেশায় কর্মরত সদস্য রয়েছে।