রাজশাহীর বাঘায় পৃথকভাবে ছেলে মাকে মারপিট করা হয়েছে। শ্বাশুড়িকে ছেলের বউ এর কামুড়ে আহত হয়েছে। প্রভাসি স্ত্রীকে লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করেছে স্বামী। তিনটি পৃথক ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বাউসা ইউনিয়নের ধনদহ বিনিময় পাড়া গ্রামের হাসিবুল ইসলামের স্ত্রী কুলসুম বেগমের কাছে তার ছেলে মুনজুরুল ইসলাম প্রতিনিয়ত কারণে অকারনে টাকা চায়। এই টাকা না দেয়ায় মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। আহত স্ত্রীকে নিয়ে স্বামী হাসিবুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা নিতে আসেন। এ সময় তিনি স্ত্রীর অবস্থা দেখে ডাক্তারের কাছে কান্নায় ভেঙ্গে পড়েন।
অপরদিকে বাউসা ইউনিয়নের আমোদপুর নতুনপাড়া গ্রামের সোহের রানার বউ মৌসুমি খাতুন তার শাশুড়ি রোকেয়া বেগমকে অকারনে ঝড়গার একপর্যায়ে পায়ের হাটুর নীচে কামুড়ে আহত করা হয়েছে। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
এদিকে গড়গড়ি ইউনিয়নের আরাজী চাঁদপুর গ্রামের প্রভাসী স্ত্রী মহতাজ বেগমকে লোহার রড় দিয়ে পিয়ে জখম করেছে স্বাসামী হাসেম আলী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মমতাজ বেগমের ভাই কামরুল ইসলাম বাদি হয়ে বাঘা থানায় অভিযোগ দায়ের করেন।
৪ বছর ওমানে থাকার পর মমতাজ বেগম তিন মাস আগে দেশে ফিরে আসেন। এরমধ্যে স্বামীকে দেয়া টাকার হিসাব চাই স্ত্রী। এই নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ মে) উপজেলায় এমনি তিনটি ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা পারভিন তৃপ্তি বলেন, তাদের সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের শরীরে বিভিন্নস্থানে ফোলা জখম ও ক্ষতের চিহৃ পাওয়া গেছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।