যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি স্কুলে ১১ বছর বয়সি শিক্ষার্থীর গুলিতে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন ঐ স্কুলের শিক্ষার্থী এবং অপরজন স্কুলের এক কর্মী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে আইডাহোর রিগবি মিডল স্কুলে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঐ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। হামলাকারী শিক্ষার্থী তার স্কুলব্যাগে বন্দুক নিয়ে আসে এবং সহপাঠিদের দিকে গুলি চালায়। স্কুলের ভেতরে ও বাইরে কয়েক রাউন্ড গুলি চালায় সে। একপর্যায়ে এক শিক্ষক তার বন্দুকটি নিয়ে নেয়। গুলি চালানোর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ। এ ঘটনা তদন্ত করবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং স্থানীয় আইন বাস্তবায়ন সংগঠন। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে তিনজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।