মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাসিদ বোমা হামলার স্বীকার হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় গুরুতর আহত নাসিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার দেহরক্ষীও আহত হয়েছে। রাজধানী মালেতে গাড়িতে ওঠার সময় ৫৩ বছর বয়সী নাসিদ বোমা বিস্ফোরণের মুখে পড়েন। মালডিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) জানিয়েছে, পার্ক করে রাখা একটি মোটরসাইকেলে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস লাগানো ছিল। এ ঘটনায় তদন্ত শুরু হয়ে গেছে। এই বিস্ফোরণের শব্দ বহু দূর থেকেও শোনা গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। ২০০৮ সালে নির্বাচনে জিতে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসা প্রথম রাষ্ট্রপতি হলেন নাসিদ। ২০১৮ সালে দল জেতার পর তিনি স্পিকার হিসেবে নিযুক্ত হন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সূত্র : এনডিটিভি