রাজশাহীর বাঘায় পৃথক দু’টি স্থানে সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত হয়েছে। উপজেলার পদ্মার চরের নীচপলাশি ফতেপুর ও মনিকগ্রাম দক্ষিনপাড়া গ্রামে পৃথক সংঘর্ষ হয়। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় পৃথক চারটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার পদ্মার চরের নীচপলাশি ফতেপুর গ্রামে জমি নিয়ে সংঘর্সে দুই নারীহ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। আহতরা হলো-আকাশ হোসেন, কমেলা বেগম, শিকাম হোসেন, রাজিয়া বেগম, হাসিনা বেগম, শিপন আহম্মেদ, আতশি খাতুন, টিটন আলী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। আকাশ হোসেন ও টিন আলীর মধ্যে দীর্গদিন থেকে এই দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনায় আকাশ হোসেন ও টিটন আলী বাদি হয়ে পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।
অপর দিকে উপজেলার মনিকগ্রাম দক্ষিনপাড়া গ্রামে বৃষ্টির পানি নিস্কাশনকে কেন্দ্রে করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতরা হলো-জনি ইসলাম, তার পিতা আবদুর রহমান, মা আমানো বেগম, বকুল হোসেন, সুজন আলী, খবির উদ্দিন, দবির উদ্দিন, মরিয়ম বেগম, খবিরের স্ত্রী লাকি বেগম।
এই নিয়ে জনি ইসলামের সাথে দবির উদ্দিন ও খবির উদ্দিনের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায় উভয় পক্ষের লোকজন হাসুয়া, লাঠি, রড় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় জনি ইসলাম ও দবির উদ্দিন বাদি হয়ে পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক দুটি ঘটনায় চারটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।