রাজশাহীর বাঘায় দরিদ্র মেধাবী ছাত্রী মিমির মেডিকেলে ভর্তির দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা পাপিয়া সুলতানা। ২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩৫১২ তম হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলে অধ্যায়নের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন উপজেলার আরাজী চাঁদপুর গ্রামের ইশরাত জাহান মিমি। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ১৬০১২৯১। তার পিতার নাম গোলাম মোস্তফা।
মেডিকেলে সুযোগ পাওয়ার পরে, অর্থের অভাবে ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন দরিদ্র পরিবারের মেয়ে ইশরাত জাহান মিমি। স্থানীয় মাধ্যমে বিষয়টি জানার পর তার ভর্তির দায়িত্বভার গ্রহন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা পাপিয়া সুলতানা।
বৃহসপতিবার (৬ মে) ইশরাত জাহান মিমিকে ডেকে তার ভর্তির বিষয়ে দুশ্চিন্তা না করার কথা জানিয়ে বলেন, তোমার ভর্তির দায়িত্ব আমি নিলাম। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান নির্বাহি অফিসার।
উপজেলা নির্বাহি কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, মিমির ভর্তির সমস্ত টাকা আমি উপজেলা নিবাহি কর্মকর্তা, সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান যৌথভাবে তাকে আর্থিক সহযোগিতা করা হবে।