‘আপনারা হতাশা হবেন না, সরকার সব সময় জনগণের পাশে আছে। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।’ মহামারী করোনা ভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল। বৃহস্পতিবার (৬ মে) সকালে রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট মাঠে ২০০ জন অসহায় প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে এ উপহার প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চন্দ্রসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উপহার পেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে উপকারভোগীরা সময় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন তথ্যবিবরণী।
রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট মাঠে ২০০ জন অসহায় প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার প্রদান করেন ডিসি আবদুল জলিল।