রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন ম-ল (৫৩) করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ৪ মার্চ দ্বিতীয় বার বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমূনা প্রদান করেন তিনি।
বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। শারীরিক নানান সমস্যা দেয়া দেয়ায় এর আগে গত ২০ এপ্রিল বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা দেন তিনি। সেই নমূনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে তিনি চিকিৎসা নেন। বাগমারায় গণমাধ্যম কর্মীদের মধ্যে তিনিই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী আলতাফ হোসেনকে বাড়িতে থাকার পরামর্শ দেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেক ভাল।
আলতাফ হোসেন মন্ডল জানান, বেশ কিছুদিন ধরে তিনি জ¦র জ¦র অনুভব করছিলেন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার নির্ধারিত সময় থাকলেও অসুস্থতার কারণে নিতে পারেননি। গত এক সপ্তাহ আগ থেকে জ¦রসহ করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। ওষুধ সেবন করলেও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন সন্দেহ হওয়াতে তিনি হাসপাতালে এসে নমুনা দিয়েছেন। আল্লাহর অশেষ রহমত আর সকলের দোয়া এবং চিকিৎসকের পরামর্শে তিনি সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন।