দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নন্দনপ্রতাপ গ্রামের সঞ্জয় গাছির পুত্র জয় গাছি (১৮) কে ১ মাসের কারাদ- দিয়েছেন।
দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, সঞ্জয় গাছির পুত্র জয় গাছি তার পিতাকে ও দাদীকে মারধর করছে, এমন সংবাদ পেয়ে কামারগাতি পুলিশ ক্যাম্পের আইসি নুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং পিতা
সঞ্চয় ও এলাকা বাসীর অভিযোগের ভিত্তিতে জয় গাছিকে গ্রেফতার করে দিঘলিয়া থানায় নিয়ে আসে। দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশনায় কামারগাতি পুলিশ ফাঁড়ির আইসি
গ্রেফতারকৃত জয়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম -এর দপ্তরে নিয়ে এলে তিনি উপস্থিতির
শুনানি অন্তে এই রায় দেন।