নওগাঁর মান্দায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে স্বল্প পরিসরে ইফতার ও দোয়া মাহফির অনুষ্ঠিত হয়েছে। পরানপুর ইউনিয়ন যুবদল মঙ্গলবার বিকেলে এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এ উপলক্ষে পরানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক দেওয়ান আবদুল মালেক।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি তালহা জোবায়ের ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা তারেক জিয়া প্রজন্মদলের আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব জাকারিয়া সুমন, ভালাইন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক টুটুল, পরানপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হ্যাপি, আলমগীর হোসেন প্রমুখ।
শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মান্দার সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামানিকের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।