এবার করোনার আক্রান্তদের তালিকায় নাম লেখালেন চেন্নাই সুপাার কিংসের ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার মাইক হাসি। এর আগে চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, একজন বাসকর্মী ও দলের এক কর্তা আক্রান্ত হয়েছিলেনন। এবার আক্রান্তদের তালিকায় নাম লেখালেন হাসিও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর স্থগিত হবার পর নতুন করে করোনা নমুনা দেয় পুরো চেন্নাই দল। তাতে হাসির করোনা পজিটিভ আসে। আইপিএলে খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও কোচদের মালদ্বীপ হয়ে অস্ট্রেলিয়া প্যেঁছানোর পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তবে করোনা আক্রান্ত হবার কারণে এখনই দেশে ফিরতে পারছেন না হাসি। পরবর্তীতে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেই হাসিকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করবে বিসিসিআই। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রর করোনা রিপোর্ট পজিটিভ আসলে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ৬০ ম্যাচের এই টুর্নামেন্টটি গত ৯ এপ্রিল থেকে শুরু হয়। ২৯টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এখনো টুর্নামেন্টের ৩১টি ম্যাচ বাকী রয়েছে।