বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দম্পতি বিল এবং মেলিন্ডা গেটস কয়েকদিন আগে ডিভোর্সের ঘোষণা দিয়ে হৈচৈ ফেলে দেন। সোমবার এই জুটি ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর ঘোষণা দেয়ার পর অনেকের কাছেই তা অবাক লেগেছে। খবর ইকোনমিক টাইমসের।
ব্লুমবার্গ বিলিওনিয়ার্স সূচক অনুযায়ী এই জুটির ১৪৬ বিলিয়ন ডলার সম্পদ রয়েছে। কিন্তু ডিভোর্সের পর সেই সম্পদের কি হবে সে বিষয়ে এখনও মুখ খোলেনি এই দম্পতি। যদিও দাতব্য কাজে দুজন একসঙ্গে কাজ করে যাবেন বলে জানিয়েছেন তারা।
টুইটারে পোস্ট করা এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই জুটি বলেন, অনেক চিন্তাভাবনা এবং সম্পর্ক টিকিয়ে রাখার অনেক চেষ্টার পর আমরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের তিনজন দারুণ সন্তান রয়েছে। আমরা একটি ফাউন্ডেশন তৈরি করে যা বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্যবান, উৎপাদনশীল জীবন গড়তে কাজ করে যাচ্ছে।