জৈষ্ঠ্যের মিষ্টি ফল লিচু। লিচু সবার প্রিয় ফল। প্রিয় ফলের এমন বাম্পার ফলনের সম্ভাবনা দেখে বেজাই খুশি বাগান মালিকরা। পরিশ্রম ও বিনিয়োগ সফল হবে এমন ধারনায় তারা দিন রাত আগলে রেখেছেন শখের লিচু বাগান। উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামে এমন শখের লিচু বাগান গড়ে তুলেছেন প্রায় ৫০/৬০ জন কৃষক। লিচুর পাশাপাশি তারা জমিতে ধানও উৎপাদন করছেন।
সম্প্রতি বালিয়া গ্রামের ওই সব লিচুর বাগান দেখে মন জুড়িয়ে যায়। সবে বাগানে লিচুর কড়ি গজিয়ে উঠেছে। মাঝে ধানের আবাদ। বাগান মালিক কালাপাড়া গ্রামের মোকলেছুর রহমান ও কাঁঠালবাড়ি গ্রামের আয়নাল হক জানান এবার বাগান জুড়ে লিচুর বাম্পার ফলন হওয়ার কথা। এখনও লিচুর কড়ি গুলো ভাল আছে। সেথানে কোন রোগ বালাই দেখা দেয়নি। তারা জানান, অনুকূল আবহাওয়া ও ঠিকমত কীটনাশক প্রয়োগ করায় এবার লিচুর কড়িতে তেমন রোগবালাই ও পোকার আক্রমণ হয়নি। সবে তাদের বাগানের লিচু কেবল কড়ি হয়ে ওঠেছে। পরিপুষ্ট হতে আরো এক দেড় মাস লাগবে। তাদের বাগানে গড়ে প্রায় ৫০/৬০ টি করে লিচু গাছ রয়েছে। চাইনা-৩,৪, বোম্বাই, বেদেনা, মাদ্রাজি সহ বিভিন্ন জাতের লিচু রয়েছে তাদের বাগানে। তাদের প্রত্যাশা দেড় থেকে দুই লক্ষ টাকায় লিচু গুলো বিক্রি হবে। এ ছাড়া লিচুর জমিতে ধানের আবাদ তো রয়েছে। সেখানেও আরো বাড়তি লাভের আশা।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান বলেন, বাগমারায় ৭৫ হেঃ জমিতে লিচু বাগান রয়েছে। আবহাওয়া ভাল থাকায় লিচুর বাম্পার ফলনের আশা করা হচ্ছে।