বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরকে টিকাদান (এমডিজি) কার্যক্রম উপলক্ষ্যে চিরিরবন্দরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ মে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল কুদ্দুস।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাব্বির হায়দারের সভাপতিত্বে এ সময় প্রধান আলোচক হিসেবে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জেলা সমন্বয়কারী নাদিম মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সকল ইউপি চেয়ারম্যান, প্রেসক্লাবের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল ইউনিয়নের স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।