দিঘলিয়ায় হতদরিদ্র দুস্থ অসহায় রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মফঃস্বল পর্যায়ের ৩ সাংবাদিক। সোমবার বিকাল ৪ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত দিঘলিয়ার বিভিন্ন ওয়ার্ড এলাকায় ঘুরে ঘুরে অসহায় দুস্থ রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রায় ১ শতাধিক রোজাদার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মফঃস্বল পর্যায়ের সাংবাদিক এস.এম.শামীম, মোঃ আরিফ ও ইমারত মোল্লা। ইফতার বিতরণের শুভ উদ্বোধন করেন কাজী ফারুক হোসেন। নিজস্ব উদ্যোগে এই মহৎ কাজে দিঘলিয়াবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে ৩ সাংবাদিক। এ বিষয়ে বিত্তবানদের প্রতি অসহায় দুস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানান।