রাজশাহী পুঠিয়ায় সুদ ব্যবসায়ীদের দৌরাত্বে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো পরিবার। বর্তমানে এসব পরিবার সহায় সম্বলহীন হয়ে পালিয়ে বেড়াচ্ছে। সুদের বেড়াজাল হতে বাহির হতে না পেরে অকেকে ভিটা-মাটি ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে রেহাই হচ্ছে না বলে একধিক অভিযোগ রয়েছে। প্রশাসন এসব সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষে না নেওয়ার জন্য তাদের দৌরাত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগিদের সূত্রে জানা গেছে, উপজেলা শতাধিক ব্যক্তি প্রতিদিন লাখ লাখ টাকা নিয়ে সুদের ব্যবসা করছে। তাদের দালাল রয়েছে কয়েক শতাধিক। সুদ ব্যবসায়ীদের ভেতর অনেকে আবার ক্ষমতাসিন দলের নেতাকর্মী রয়েছে। এ কারণে এলাকার কেউ সুদখোরদের বিরুদ্ধে কেউ কথা বা প্রতিবাদ গড়ে তুলতে পাচ্ছেন না। সুদ ব্যবসায়ীরা হাট-বাজার কেন্দ্রিক ব্যবসা গড়ে তুলেছে। হাট-বাজারের ক্ষুদ্র ও মাঝারি ব্যবাসায়ীরা বেশিরভাগ সুদের সঙ্গে জড়িয়ে পড়েছেন। উপজেলার সবচেয়ে বেশি সুদের লেন-দেন হয়, ধোপাপাড়া বাজার,ঝলমলিয়া হাট, বানেশ্বর হাট, মোল্লাপাড়া হাট, কার্তিকপাড়া হাট এবং উপজেলা সদরে চিহ্নিত কয়েকজন সুদ ব্যবসায়ী রয়েছে। তারপর উপজেলার প্রায় স্বর্ণের দোকানে সোনা বন্ধক রেখে প্রকাশ্যে সুদের ব্যবসা করা হচ্ছে। মানুষ কোনো সমস্যা পড়লে স্বর্ণের দোকানে সোনা বন্ধক রাখেন। সঠিক সময়ে বন্ধক রাখা সোনা না উঠাতে পড়লে সেই সোনার দোকানদার সোনা আর ফেরত দেন না। এসব সুদ ব্যবসায়ীরা দিনমজুর, কৃষক শ্রেণী মানুষদের কাছে সুদের টাকা দিয়ে থাকে। কারণ, এদের নিকট সুদের টাকা উঠানো খুবই সহজ। কেউ বিপদের পড়ে টাকা নিতে চাইলে জমির কাগজ, সাদা স্টেম্পের ও চেকের পাতা স্বাক্ষর করে তারপর টাকা নিতে হয়। সুদ ব্যবসায়ীদের নিকট থেকে মাসে লাখে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সুদের টাকা আদায় করে থাকেন। ক্ষেত্র বিষশে সুদের পরিমাণ অনেক সময়ে বৃদ্ধি পেয়ে থাকে বলে একাধিক সূত্রে জানা গেছে। সুদের টাকা সময় মতো পরিশোধ করতে না পারলে চক্রহারে সুদ দিতে হয়। সুদ ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী চুক্তি না করলে তাকে টাকা দেওয়া হয় না। চুক্তি অনুযায়ী টাকা নিলেও অনেক সময় সাদা স্টেম্পে তাদের ইচ্ছে মতো সুদের পরিমাণ বসানো হয়। এতে সুদ কারবারিদের কাছে সহজে মানুষ জিম্মি হয়ে পড়েছে অনেক পরিবার। সঠিক সময়ে সুদের টাকা পরিশোধ করতে না পড়লে। পরবর্তী সময়ে সুদ ব্যবসায়ীদের দালাল বাহিনী দিয়ে সুদ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা চালানো হয়। এ কারণে ভিটেমাটি বিক্রি করে দেশান্তর হয়েছে কয়েক শত পরিবার। সুদের ফাঁদে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ১০ থেকে ১২ জন আত্মহত্যা করার পথ বেছে নিয়েছে। এছাড়াও সুদের বেড়াজালে আটকে রয়েছে হাজারো পরিবার। উপজেলার সুদ ব্যবসায়ীরা হলে, কার্তিকপাড়া বাজারের তাইজুল ইসলাম তাজু, মাহাবুর, শরিফ মোল্লাপাড়া বাজারের মইজা, আবু তালেব, সাধনপুর এলাকার শুকুর আলী, বানেশ্বর নাজামগ্রাম এলাকার সমেজ, মহন, চকপলাশি এলাকার সান্টু, নওপাড়া বাজার এলাকার রাজেকুল, ধোপাপাড়ায় টুটুর, তৈয়ব, ঝলমালিয়া কানাইপড়ায় লিটু সরদার, পন্নাপড়ায় রহিমকালু, পুঠিয়া সদরের বিলপাড়া এলাকার মোস্তফা।
এ ব্যাপারে পুঠিয়া থানার কর্মকর্তা ইনর্চজ সোহরাওয়ার্দী হোসেন বলেন, সুদ ব্যবসায়ীদের রোশানুলে পড়ে অনেক পরিবার ধবংস হয়ে যাচ্ছে বলে লোকমুখে শুনতে পাচ্ছি। সুদখোররা সে ফাঁকা চেক এবং স্টেম্পে নিচ্ছেন। ভুক্তভোগিরা আমাদের নিকট অভিযোগ দিলে, সুদখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।