নওগাঁর ধামইরহাটে করোনায় ক্ষতিগ্রস্থ ৫৮ জনকে খাদ্য সহায়তা দিল আমেরিকান সংস্থা। ৩ মে বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশী দ্বারা পরিচালিত আমেরিকান স্বেচ্ছাসেবী সংস্থা উৎসব সানডিয়াগো’র উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্থ ও কর্মহীন ৫৮ নারী-পুরুষদের হাতে ১০ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ৩ কেজি আলু, আধা কেজি তৈল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ২টি সাবান ও ৫টি করে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.এস এম আবু জার গিফারী, টিএলসিএ আবুল হোসেন, উপকারভোগী নির্বাচনকারী সামাজিক সংস্থা দেখাবো আলোর পথের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, মানবসেবার রাসেল মাহমুদ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।