পোরশা উপজেলার একটি রাস্তাও কাঁচা থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মহামারি করেনার কারণে কাজ কিছুটা ধীরগতিতে হচ্ছে। আশাকরি এই মহামারি থেকে আমরা অচিরেই পরিত্রাণ পাবো। তিনি সকলের কাছে দোয়া চান। রোববার বিকালে নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর-কুলাডাংগা রাস্তা পরিদর্শনকালে স্থানীয় জনগনকে কথা গুলি বলেন পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। দির্ঘ্যদিন রাস্তাটি ভাঙ্গা অবস্থায় থাকায় তিনি রাস্তাটি মেরামতের জন্য নিজ তহবীল থেকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় তার সাথে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, ছাত্রলীগ আহ্বায়ক নাসির তামিম, পোরশা কলেজ ছাত্রলীগ সভাপতি রেজোয়ান সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।