ঘোড়াঘাটে জাতীয় শ্রমিক লীগ ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে মহান মে দিবস পালন করা হয়।শনিবার সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগ ঘোড়াঘাট উপজেলা শাখা আয়োজীত আলোচনা সভা,র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। সকালে ঘোড়াঘাট থানা রোডের অস্থায়ী কার্যলয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সভাপতি আতোয়ার রহমান ও সাঃ সম্পাদক এনামুল কবীর মিন্টু। পরে র্যালী শেষে ওসমানপুর উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জাতীয় শ্রমিক লীগ ঘোড়াঘাট উপজেলা শাখা,৩নং সিংড়া ইউপি ও পালশা ইউপির নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।