দিনাজপুরের ঘোড়াঘাটে ফেন্সিডিল বহনকারী একটি পিকআপ ভ্যান দ্রুতগতীতে যাওয়ার সময় একটি চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যায়। রোববার সকালে দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ী গ্রীনঅটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানা পুলিশ পিকআপ ভ্যানটি আটক করে তল্লাশী করে ৯০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল পায়। নিহত ভ্যান চালক
নবাবগঞ্জ উপজেলারআম বাগান গ্রামের মোহাম্মদ ্আলীর ছেলে শফিকুল ইসলাম(৩৫)। ভ্যানে থাকা যাত্রী আহত হলে তাকে প্রথমে ঘোড়াঘাট হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়। তবে কৌশলে পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় দুটি মামলা হয়েছে।