মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নওগাঁর রাণীনগরে করোনা দূর্গত ও অসচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদরের সরকারী পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ১১০ পরিবারে এই সহায়তা বিতরণ করা হয়।
নওগাঁ জেলা প্রসাশনের আয়োজনে এবং রাণীনগর উপজেলা প্রসাশনের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো,সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান,পাইলট সরকারী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদ আক্তার বানু উপস্থিত ছিলেন। এ সময় প্রতিজন উপহার ভোগীদের মাঝে ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি তেল,১কেজি লবন,১কেজি ডাল,১টি সাবান ও মাস্ক বিতরণ করা হয়।