জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে সময় সংবাদেও জ্যেষ্ঠ প্রতিবেদক রতন সরকার কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে মমিথ্যাচার, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত পোস্ট ও বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানিয়ে এবং ডিজিটাল নিরাপত্বা আইনের মামলায় ওই সাংবাদিক কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে রোববার দুুপরে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে মহানগর জাতীয় ছাত্রসমাজ। একই দাবিতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপিও দিয়েছে তারা।
রোববার দুপুরে নগরীর পায়রাচত্বরস্থ জাতীয় পার্টি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রেসক্লাব সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে সড়ক অবরোধ করে। আধাঘন্টা সেখানে অবস্থানের মধ্যেই উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত রতন সরকারকে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারন সম্পাদক এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় যুবসংহতির রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহনাগর যুবসংহতির সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, ছাত্র সমাজের মহানগর শাখার সভাপতি ইয়াছির আরাফাত আসিফ, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ছোট, জেলা ছাত্রসমাজ সভাপতি আরিফুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরীফ আলী, মহানগর মোটর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, অটো শ্রমিক পার্টির সভাপতি উচ্ছল বাবু প্রমুখ। পরে তারা মিছিল নিয়ে রংপুর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন।