রাজশাহী পুঠিয়ায় গত কয়েক বছরে প্রায় ১৫ হাজার একর ফসলি জমিতে নতুন করে পুকুর খনন করা হয়েছে। বর্তমানে পুকুরগুলোতে বাণিজ্যিক ভাবে মাছ চাষ করা হচ্ছে। কিন্তু ভূমি কর্মকর্তাদের যোগসাজশের কারণে,অধিকাংশ জমির এখনো পর্যন্ত আকার পরির্বতন করা হয়নি। যার কারণে,সরকার প্রতিবছর বাণিজ্যিক পুকুরগুলো হতে মোটা অংকের রাজস্ব আদায় হতে বঞ্চিত হচ্ছে।
জানা গেছে, পুঠিয়া উপজেলার মোট কৃষি জমির পরিমাণ ৩৬ হাজার ৫শ’৬৫ একর। উপজেলার ছয়টি ইউপির মধ্যে মোট চারটি ইউনিয়ান ভূমি অফিস রয়েছে। ভূমি অফিস গুলোর অধিনে গত কয়েক বছরে স্থানীয় চাষীদের প্রায় ১৫ হাজার একর ধানী, ফলের বাগান, ভিটা জমিতে পুকুর খনন করা হয়েছে। এর মধ্যে শিলমাড়িয়া ও ভালুকগাছি ইউপিতে প্রায় সাত হাজার একর ধানী জমিতে পুকুর খনন করা হয়েছে। তবে গত কয়েক বছরে মোট কত একর জমিতে পুকুর খনন করা হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান উপজেলা ভূমি অফিস দিতে পারেনি। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সরকারী নিয়ম অনুসারে ১৪২২বাং সাল থেকে ধানী জমি প্রতি শতাংশ দুই টাকা হারে খাজনা ধায্য করা হয়েছে। বাণিজ্যিক পুকুরের খাজনা ধরা হয়েছে প্রতি শতাংশ পৌর এলাকায় ৪০ টাকা, ইউনিয়ন এলাকায় ৩০ টাকা হারে। এতে করে সরকার প্রতিবছর উপজেলার নতুন প্রায় ১৫ হাজার একর বানিজ্যিক পুকুরগুলো হতে মোটা অংকের রাজস্ব আদায় হতে বঞ্চিত হচ্ছে। শিলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া এলাকার কৃষক আক্কাস আলি বলেন,এই এলাকায় গত কয়েক বছরে কী পরিমাণ নতুন পুকুর খনন করা হয়েছে। তা সঠিক বলা খুব কঠিন। কিন্তু শিলমাড়িয়ার অধিকাংশ নীচু ধানী জমিগুলো প্রায় নতুন পুকুর খনন করা হয়ে গেছে। জমির মালিকরা অতি লাভের আশায়, মৎস্য চাষীদের মাধ্যমে পুকুরগুলোতে বাণিজ্যিক ভাবে মাছ চাষ করছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের নেতা, উপজেলা প্রশাসনের দুই/একজন কর্মকর্তা,থানা পুলিশের সঙ্গে সমঝতা না করে উপজেলায় কেউ পুকুর খনন করতে পাড়েনি। তারপর ইউনিয়ন ভূমি অফিসের অসাধু কর্মচারীকে বার্ষিক ভাবে মোটা অংকের সুবিধা দিলে,নতুন পুকুর খনন করা হলেও, ধানী জমি হিসাবে দাওশিলদারা খাজনা আদায় করছে। গত কয়েক বছর ধরে মাছের দাম বেশি যাওয়ার কারণে, এ বছর অতিরিক্ত পুকুর খননের দিকে ঝুকেছে এলাকার মানুষরা। দেখা গেছে, উপজেলার ভেতর যারা পুকুর খনন করছে। তারা একটু সমাজের প্রভাবশালী শ্রেনীর। জমি আছে কিন্তু পুকুর খনন করা মতো সাহস,অর্ধ সম্পদ,প্রশাসনকে সমঝতা করার ক্ষমতা নেই। তখন সমাজের ধূর্ত প্রকৃতির কোনো ব্যক্তির কাছে, জমির মালিকরা হাজির হচ্ছেন। তখন তারা সবকিছু সমঝতা করে পুকুর খনন করছে। আবার অনেক সময়, স্থানীয় প্রশাসনকে সমঝতা করতে না পারলে, হাইকোর্টের রিট আবেদন করে পুকুর খনন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক উধর্বতন কর্মকর্তা বলেন,আমরা রাজনৈতিক চাপের কারণে পুকুর খনন করতে দিতে হচ্ছে। এখন পুকুর খনন করছে, জমি ইজারা নিয়ে এক শ্রেনীর মৎসচাষীরা। ইজারাদারা পুকুরগুলি ছেড়ে দেওয়ার পর খন্ড খন্ড পুকুরের অংশ দখল করা নিয়ে প্রতিনিয়ত খুনাখুনি হবে। আমরা এই এলাকায় চাকরি করতে এসেছি। বর্তমানে মাছের বাজার খুবই খারাপ যাচ্ছে। অনেকে পুকুর খনন করে বসে রয়েছেন। কিন্তু পুকুর ইজারা নেওয়ার মতো কোনো আগ্রহী মৎসচাষী পাচ্ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক,ইউনিয়ন ভূমি কর্মকর্তারা অর্থের বিনিময় বাণিজ্যিক পুকুর গুলোকে ধানী জমির খাজনা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, গত কয়েক বছরের মধ্যে যে পরিমাণ নতুন পুকুর খনন হয়েছে।কারণ, পূর্বের তালিকা অনুযায়ী ধানী হিসাবে খাজনা আদায় করতে হচ্ছে। তারপর পুকুর মালিকরা জমির আকার পরিবর্তন জন্য,কোনো আবেদন আমাদের নিকট জমা দেয়নি। বাধ্য হয়ে আমরা ধানী জমি হিসাবে খাজনা আদায় করছি। নতুন পুকুর খনন ও খাজনা বিষয়গুলো জেলা প্রশাসক ও উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশনা না দেয়ার পর্যন্ত পুরাতণ নিয়ম অনুসারে খাজনা আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা ভূমি কমিশনার মোছাঃ রোমানা আফরোজকে নতুন পুকুর খননের খাজনার বিষয়ে প্রশ্ন করার হলে তিনি বলেন,প্রতিবছর সরেজমিনে নির্বাহী কর্মকর্তা জমিতে গিয়ে সন অনুযায়ী ভূমির শ্রেনির মূল্য নির্ধারণ করে থাকেন। এই ভূমি অফিসে প্রায় এক লাখ জমির হোলডিং রয়েছে।