রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশনে প্রথম শ্রেণির বিশ্রামাগারের ভিত্তিপ্রস্ত উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ মে) বেলা সাড়ে ১২ টায় বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ (পাকশি) আবদুর রহিম এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী রাজশাহী আবু জাফর, সিনিয়র উপ-সহকারি প্রকৌশলী বাবুল আকতার, আড়ানী রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার সদরুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রহিত হাসান, স্থানীয় আমিরুল ইসলাম, হুসেন আলী সরদার প্রমুখ।
সূত্রে জানা যায়,পরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম এমপি’র পৃষ্ঠপোষকতায় বিশ্রামাগারটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৭ লক্ষ টাকা। কাজটি সর্ম্পূণ করবেন ঠিকাদারি প্রতিষ্ঠান সফল এন্টারপ্রাইজ (রাজশাহী) এর স্বর্তাধিকারী আলাল পারভেজ ওরফে লুলু।