রাজশাহীর বাঘায় প্রকৃতি ও জীবন নামে একটি বে-সরকারি সংগঠনের পক্ষ থেকে সমাজের অসহায় দুস্থ্যদের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২ মে) সকাল ১১টায় উপজেলার তেঁথুলিয়া উচ্চবিদ্যালয় মাঠে ২৫০ জন হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন, লবন, সেমাই, চিনি।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়ায় ভ্যাগাবন্ড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ২০০২ সাল থেকে দেশের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় মানবকল্যানে কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় প্রকৃতি ও জীবন নামে অপর একটি সংগঠনও একই কাজ শুরু করছেন।
আয়োজিত খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন তেঁথুলিয়া ভ্যাগাবন্ড সংগঠনের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক জার্জিস মাস্টার, বাউসা ইউনিয়ন চেয়ারম্যার শফিকুর রহমান শফিক, বাইসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম টগর, তেঁথুলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সংগঠনের সদস্য জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক।