নওগাঁর ধামইরহাটের বিভিন্ন এতিমখানায় মাননীয় প্রধানমন্ত্রী উপহার সরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২মে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ধামইরহাট উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত ৯টি এতিমখানায় ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি মশুর ডাল, ১কেজি আয়োডিনযুক্ত লবন, ১কেজি চিনি, ২কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তৈল ও আধাকেজি নুডুলসসহ ১শত ৪০ ব্যাগ খাদ্য সামগ্রী এতিমশিশুদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতোসহ রাঙ্গামাটি, তালতলী, গাংরা, চন্দ্রকোলা, চকচান্দিরা, কাশিপুর, আড়ানগর, জগদল মিশন ও চকযদু এতিমখানা’র মোহতামীম ও সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত ৩শত উন্নত মানের মাস্ক সমাজসেবা অফিস কর্তৃক ওইসব এতিমখানায় বিতরণ করা হয়।