নিয়ামতপুরে মে দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জাতীয় শ্রমিক লীগ নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে নিয়ামতপুর-ঢাকা বাসস্ট্যান্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত মে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
জাতীয় শ্রমিক লীগ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নইম, পাঁড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ শ্রমিক লীগের স্থানীয় নেতৃবৃন্দ। মে দিবসের আলোচনা সভা শেষে সকল শ্রমিকদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয় এবং সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।