রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সদ্য প্রায়াত মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম বাবুর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে গোদাগাড়ী আ.ফ. জি উচ্চি বালিকা বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্ডমালা পৌরসভার সাবেক মেয়র ও তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, তানোর পৌর মেয়র মোঃ ইমরুল হক, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম মুক্তি, গোদাগাড়ী প্রায়াত মেয়র মনিরুল ইসলাম বাবু পতœী জান্নাতুন ফেরদৌস, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান।
গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলমের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এএম শাহীনসহ সাবেক ও বর্তমান জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে প্রায়াত মেয়র বাবুর আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয় এবং তার রাজনৈতিক কর্মময় জীবনের স্মৃতিচারন করা হয়।