কিছুতেই থামানো যাচ্ছে না নিষিদ্ধ ফেন্সিডিল ব্যবসা। বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে ফেন্সিডিল পাচার হচ্ছে ঘোড়াঘাট উপজেলার উপর দিয়ে। সামনে ঈদ,আর এই ঈদকে কেন্দ্র করে ফেন্সিডিল ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। এবারে একটি মেয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ফেন্সিডিল পাচার করতে যেয়ে স্বামী ও শিশু সন্তান সহ ঘোড়াঘাট থানা পুলিশের হাতে ধরা খায়। জানা যায়, শনিবার সকালে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের থানা মোড়ে একটি মোটরসাইকেলে স্বামী-স্ত্রী গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিলে তারা উল্টো দিকে চলে যায়। পরে পুলিশ তাদেরকে ধাওয়া করে আটক করে থানায় নিয়ে আসে। তাদের ব্যাগ তল্লাসী করে ১৩ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে মুন্না আলী (৪৪) ,তার স্ত্রী শাপলা বেগম ওরফে মিষ্টি চৌধুরী। তাদের কোলে ১বছরের একটি শিশু সন্তান রয়েছে। ও,সি আজিম উদ্দিন জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে ফেন্সিডিলগুলি বগুড়ায় নিয়ে যাওয়ার কথা বলে।