ঘোড়াঘাটে মহান আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে।শনিবার সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগ ঘোড়াঘাট উপজেলা শাখা আয়োজীত আলোচনা,র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। সকালে অস্থায়ী কার্যলয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সভাপতি আতোয়ার রহমান ও সাঃ সম্পাদক এনামুল কবীর মিন্টু। র্যালী শেষে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জাতীয় শ্রমিক লীগ ঘোড়াঘাট উপজেলা শাখা,৩নং সিংড়া ইউপি ও পালশা ইউপির নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
আয়শা সিদ্দিকা, ঘোড়াঘাট, দিনাজপুর, ০১.০৫.২১ ইং