আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাগেরহাটে কর্মহীন শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। শনিবার (০১ মে) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ৩‘শ ১০ জন বাস শ্রমিকের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দোকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ, বাগেরহাট জেলা শাখার সভাপতি রেজাউর রহমান মন্টু, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাকি তালুকদারসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রী পেয়ে খুশি বেকার শ্রমিকরা।
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, বাগেরহাট বাসস্ট্যান্ডে আজকে ৩‘শ ১০ জন বাস শ্রমিককে খাদ্য সামগ্রী বিতরণ করা হল। পর্যায়ক্রমে বাগেরহাটের প্রত্যেকটি স্থানে যত কর্মহীন শ্রমিক রয়েছে সবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এ ছাড়া খুব শীগ্রই আপনাদের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া সহযোগিতা পৌছে যাবে।সরকারের পক্ষ থেকে সব সময় শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
অপরদিগে করোনায় কর্মহীণ বাগেরহাটের সহ¯্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (০১ মে)দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন আবদুস সালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, আবদুস সালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুস সালাম, স্থানীয় জিল্লুর রহমানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, পিয়াজ, খেজুর, ছোলা, চিনি, সেমাই, তেল ও আলু রয়েছে।
বাগেরহাট সদর উপজেলার প্রত্যন্ত গ্রামে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আবদুস সালাম ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে হতদরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য সহায়তাসহ নগদ অর্থ বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি।