বিরলে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ঘর-বাড়ীর পাকা দেয়াল ও গেট ভাঙ্চুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
উপজেলার শহরগ্রাম ইউনিয়নের আটঘেরা গ্রামের তসলিম উদ্দীনের স্ত্রী সিদ্দিকা খাতুন লিখিত অভিযোগে জানান, বিবাদী একই এলাকার মৃত এমাজ উদ্দীনের পুত্র আবদুর রাজ্জাক (৩৫) ও মতিউর রহমানের পুত্রদ্বয় কামরুজ্জামান (৩২) এবং নুরুজ্জামান (৩৩) আমার সম্পত্তির উপর দিয়ে রাস্তার জন্য ১০ ফিট জায়গার দাবি করে। এ বিষয় নিয়ে গ্রামের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ শালিস করে ০৪ ফিট জায়গা রাস্তার জন্য মিমাংশা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল শুক্রবার দুপুর আড়াইটায় বিবাদীগণ হাতে দা, কুড়াল, সাবল নিয়ে আমার বাড়ীর দক্ষিণ দিকের ইটের তৈরী পাকা প্রাচীরসহ প্রধান গেট ভেঙ্গে ফেলে। আমিসহ পরিবারের লোকজন বাঁধা নিষেধ করতে গেলে খুন জখমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। আমাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে আমাকে ওই সম্পত্তিতে বাড়ী ঘর নির্মাণ করতে দিবে না বলে প্রকাশ্যে হুমকি দেয় বিবাদীগণ। ভাঙ্চুরের ফলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভূক্তভোগী। এ ব্যাপারে ছিদ্দিকা বেগম বাদী হয়ে উল্লিখিত বিবাদীদের বিরুদ্ধে সন্ধ্যায় বিরল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।