দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম পুলিশদের মধ্যে বাই সাইকেল ও পোষাক বিতরন করা হয়। পোষাক বিতরন করেন ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার শাহানশা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। বৃহস্পবিার সকালে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বরাদ্দকৃত গ্রাম পুলিশের বাই সাইকেল ও পোষাক জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলার চারটি ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল, জুতা ও ব্যাগ বিতরন করা হয়। এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।