দাকোপে উপজেলা ব্লাড ব্যাংকের উদ্যোগে এতিম, সাধারন পথচারী ও দুস্থদের মাঝে মান সম্মত ইফতার প্যাকেট বিতরন করা হয়েছে।
শুক্রবার বাদ আছর চালনা পৌরসভার মোল্যা মেহদেী হাসান এতিমখানা ও আরশাদ আলী এতিমখানার এতিমদের মাঝে, আছাভূয়া, ডাকবাংলা এবং বৌমার গাছতলা এলাকায় রোজাদারদের মাঝে ইফতারের প্যাকেট বিতরন করা হয়। উপজেলা ব্লাড ব্যাংকের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শেখ মোজাফ্ফার হোসেন, আজগর হোসেন ছাব্বির, খুলনা জেলা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম. শিক্ষক এস এম রমজান আলী, দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের সাধারন সম্পাদক রসুল সানী, অনিমেষ বিশ্বাস, আব্দুল্লাহ হক, মিনারা গাজী, মুজাহিদুল ইসলাম, জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।