দাকোপে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে উন্নত মানের টু ফ্যাংশনাল ১০ টি বেড স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হকের নিকট বেড গুলি হস্তান্তর করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন করোনা ইউনিটের করোনা বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ ডাঃ আশফাক সাদিক, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া। উল্লেখ্য জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাসের দেওয়া গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় ৩ লক্ষ টাকা বরাদ্দে এই বেড স্থাপন করা হয়।