রংপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন রংপুর মহানগর কৃষকলীগ। শুক্রবার সকালে রংপুর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের আজিজুল্লাহ রঘুবাজারের পাশে কৃষক নিশি রঞ্জন বর্মন এক বিঘার ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলে দেওয়া হয়। ধান কাটা ও মাড়াইয়ে অংশ নেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাসেম বিন জুম্মন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আতিক উল আলম কল্লোল, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য লুৎফর বারী, বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য সামসুল ইসলাম লিচু, রংপুর মহানগর কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান পাটোয়ারী মিঠু, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। দরিদ্র কৃষকের ধান কাটা ও মাড়াই কার্যক্রম চলমান থাকবে বলে জানান কৃষক লীগের নেতৃবৃন্দ।