সেনপাড়ায় সর্ট সার্কিটের আগুনে দোকানের মালামাল পুড়ে ছাই। সর্ব সান্ত হয়ে যায় দোকানের মালিক। জানা যায়, গতকাল (৩০ এপ্রিল) শুক্রবার সকাল ১১ টায় নগরীর সেনপাড়া এরশাদে বাড়ি (স্কাই ভিউ) সংলগ্ন একটি মুদির দোকান (নাহিদ-নাফিজ ডিপার্টমেন্টাল স্টোর) বন্ধ থাকায় দোকানের ভিতর থেকে ধোয়া বেড়ু-তে থাকে। এ ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসী সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়। পড়ে আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস কর্মিরা এসে দোকানের তালা ভেঙ্গে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু তার আগেই দোকানের সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিস কর্মিরা জানান সর্ট সার্কিটের আগুন থেকে এই ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে দোকানের মালিক সামিউল ইসলাম দ্রুত ছুটে আসে। এ বিষয়ে দোকানের মালিক সামিউল ইসলাম বলেন, আমি সর্ব সান্ত হয়ে গেলাম। আগুনে পুড়ে আমার প্রায় ৮ লক্ষ টাকার মামামাল ক্ষতি সাধন হয়।