দিনাজপুরের পার্বতীপুরে মাদক, চুরি ও অসামাজিক কার্যকলাপ বিরোধি লাঠি মিছিল শহর প্রদক্ষিণ করে এলাকাবাসী। লাঠি মিছিলে ৪ শতাধিক মানুষ অংশ নেয়। শুক্রবার (৩০এপ্রিল) বিকেল ৩টায় পৌর সভার ২নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এলাকাবাসী মাদক ও চুরি নির্মূল কমিটি এবং সাধারন মানুষের প্রতিবাদের প্রেক্ষিতে লাঠি মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, গুলশান নগর, নতুন বাজার, চুরিপট্টি, কাপড় মার্কেটসহ শহর প্রদক্ষিণ করে। গণমিছিলে প্রধান পৃষ্টপোষক ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ, সাধারন সম্পাদক গোলাম ফারুক অভি, পৌর কাউন্সিলর কৈলাস প্রসাদ সোনার, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোক্তারুল আলম, ইউপি চেয়ারম্যান মোফাখারুল ইসলাম ফারুক, ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শাহিন আলমসহ বিভিন্ন পেশাজিবীর মানুষ।
পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে সকল প্রকার নেশা ও চুরি অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকি। মাদক ও চুরি বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে অবশ্যই ঐক্যবব্ধভাবে রুখে দাড়াতে হবে।