খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের উলুবুনিয়া নদী খননের অনিয়মের প্রতিবাদে ও সিডিউল মোতাবেক নদী খননের দাবীতে এলাকাবাসী মানববন্ধন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ইউনিয়নের শামুকপোতা বাজারের চৌরাস্থা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য কৃষ্ণ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সসভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, দীলিপ দাশ, আবু মুসা, বিষ্ণুপদ মন্ডল, জয়ন্ত মন্ডল, বাচ্চু সানা, বিশ্বজিৎ সরকার, সোবহান সানা, সজ্ঞয় সরকার, স্বপন মন্ডল ও দ্রিজেন মন্ডল প্রমুখ। বক্তারা বলেন, খাল খননে মূল ঠিকাদার কাজটি না করে ভাড়াটিয়া লোক দিয়ে নদী খনন করছে। তারা যেনতেন ভাবে কাজ করে চলে যাবার চেষ্টা করছেন। আমরা এলাকাবাসী তা হতে দিবোনা। খননের সরকারী সিডিউল মোতাবেক ৮০ফুট চওড়া, ৫ ফুট গভির ও ৬৫ ফুট তলা নির্ধারিত রয়েছে। বক্তারা আরো বলেন, আমাদের নদী সরকারী সিডিউল মোতাবেক খনন করতে হবে। তা না হলে এলাকাবাসিকে সাথে নিয়ে উপজেলা এবং পরবর্র্তীতে জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানান।