“এই শহর আমার,এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন এর নিজ উদ্দ্যেগে উপজেলা চত্ত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অনুরুপ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
এই মহতি কাজে অংশগ্রহণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ,আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু,‘তথ্য আপা’ কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা অসিম কুমার সাহা,বিডি ক্লিনের সাবেক টিম মনিটর খাতিজা আক্তার লিমা, সমন্বয়ক বোরহান সুলতান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সেচ্ছাসেবী সংগঠন ও রোভার স্কাউট দলের প্রায় ৩০জন সদস্য এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।