জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, পৃথিবীর এখনও উন্নত দেশগুলো ভ্যাকসিন দিতে পারেনি সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীৃ কুটনৈতিক তৎপরতার কারণে এবং বাংলার মানুষকে ভালবাসার কারণে তিনি ২০টি দেশের মধ্যে প্রথম বাংলাদেশের মানুষকে করোনা থেকে রক্ষার জন্য ভ্যাকসিন প্রদান করেন। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে ভ্যাকসিন দেয়া হবে বলে আশস্ব করেছেন। করোনকালে অনেক মানুষ বেকার ও কর্মহীন হয়ে পড়েছে। এদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা ও অর্থনৈতিক সহায়তা দিয়ে মানবিক দৃষ্টান্তের নজির স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা ও টিকাদান কর্মসূচি মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। হুইপ ইকবালুর রহিম সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবানও জানান।
শুক্রবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার (খাদ্য সহায়তা) বিতরনকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
হুইপ ইকবালুর রহিম এমপি আরও বলেন, জনগন সচেতন না হলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। তিনি করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন ও করোনায় যারা মৃত্যুবরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার শচিন চাকমা, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সিভিল সার্জন ডাঃ আবদুল কুদ্দুস, নির্বাহী কর্মকর্তা এসএইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিক, সাধারন সম্পাদক ফজলে রাব্বীসহ অন্যান্যরা।